NRDA Foundation-এর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ❤️
বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা আমাদের মূল্যবান জীবন কেড়ে নিচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থী, অভিভাবক ও চালকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে NRDA Foundation এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আমরা NRDA Foundation-এর স্বেচ্ছাসেবীরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং একটি সচেতন ও দুর্ঘটনামুক্ত সমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ। 🤝
সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে। আসুন, ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন বাঁচাই এবং অন্যের জীবন নিরাপদ রাখি। 💚
মানবতার সেবায়, জনসচেতনতায়—NRDA Foundation সবসময় মানুষের পাশে।